দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন- কুড়িগ্রাম -২ আসনের সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ

দরিদ্র মানুষের মাঝে কুড়িগ্রামের সাবেক এমপি বিশিষ্ট শিল্পপতি পনির উদ্দিন আহমেদের নিজ অর্থায়নে পাঁচ সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

১৭ জানুয়ারি বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি পুত্র জনাব আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল।

১৭ জানুয়ারি বুধবার- ভোগডাঙ্গা ইউনিয়নে অবস্থিত এ.হক জুট প্রসেসিং মিল প্রাঙ্গণে ফুলবাড়ি, রাজারহাট ও কুড়িগ্রাম সদর উপজেলার ২১টি ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের পুত্র আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল।

এ সময় আরো নেতাবর্গ উপস্থিত ছিলেন সেখানে।
কম্বল বিতরণকালে প্রধান অতিথি এমপি পুত্র আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল বলেন, ভোগডাঙ্গা ইউনিয়ন দিয়ে কম্বল বিতরণ শুরু হলো। পর্যায়ক্রমে কুড়িগ্রাম-২ আসনের প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ চলবে।এ সময় তিনি আরও বলেন, এমপি পনির উদ্দিন আহমেদ ভোটের রাজনীতি করেন না। তিনি এমপি হওয়ার আগেও সাধারণ মানুষের পাশে ছিলেন, এখন এমপি নেই তবুও সহযোগিতা করছেন এবং আগামীতে এই মানবিক কাজগুলো অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031