কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নে গেলে দেখা মিলবে থোকায় থোকায় চায়না কমলা

কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নে গেলে দেখা মিলবে থোকায় থোকায় চায়না কমলা।ইউটিউব দেখে শখের বসে চায়না কমলার চাষ শুরু করেছিলেন ওই ইউনিয়নের খাগরবাড়িয়া গ্রামের পল্লী চিকিৎসক বিধান পাঠকের ছেলে বিলাস পাঠক

বিলাসের বাগানের প্রতিটি গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে কমলা। ২০২০ সালে ১২২টি চায়না কমলার চারা এনে আড়াই বিঘা জমিতে রোপণ করেন বিলাস। এতে খরচ হয় প্রায় ৭২ হাজার টাকা। গতবছর ফলন কম হলেও এবার ফলন হয়েছে ভালো। বাজারে চায়না কমলার চাহিদা থাকায় লাভবান হবেন এমন প্রত্যাশা তার।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, কৃষি অফিসের পরামর্শে এ বছর অভাবনীয় ফলন হয়েছে বিলাসের বাগানে। ফলের বাগান করে পারিবারিক পুষ্টি নিশ্চিতের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে চলেছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031