
হিজলায় আওয়ামিলীগের সাবেক সভাপতি মরহুম দলিলুর রহমানের প্রথম মৃত্যু বার্ষিকী ও দোয়া অনুষ্ঠান ৷
হিজলা উপজেলা প্রতিনিধি
মোঃ জাহিদুল ইসলাম
বরিশাল হিজলা উপজেলার আওয়ামিলীগের সাবেক সভাপতি এবং বরিশাল জেলা পরিষদের সাবেক সদেস্য ও কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসার সভাপতি, শামসুন্নাহার মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মরহুম জনাব আলহাজ্ব দলিলুর রহমানের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাদ্রাসায় বিশেষ দোয়া ও শিক্ষার্থীদের জন্য দুপুরে উন্নত খাবারের ব্যবস্থা করেন
মরহুম আলহাজ্ব মোঃ দলিলুর রহমান সিকদারের বড় ছেলে আলহাজ্ব এ কে এম মাসুমুর রহমান সিকদার ৷ দোয়া অনুষ্ঠানে মাসুমুর রহমান সিকদার বলেন, গত বছর ১৬ ই জানুয়ারী আমার বাবা মারা যান, তার কিছুদিন পূর্বে আমার মা, আমার ভাই, আমার বোন মারা যান, এবং আমাদের বাড়ীর যে সমস্ত মুরুব্বীরা মারা গেছে আল্লাহ যেন সবাইকে জান্নাত বাসি করেন ৷
দোয়া পরিচালনা করেন কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা ও লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব সালাহউদ্দিন খাঁন










