ডিবি সিরাজগঞ্জ কর্তৃক ২৫০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারি আটক

ডিবি সিরাজগঞ্জ কর্তৃক ২৫০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালে ১৫/০১/২০২৪ খ্রিঃ সন্ধ্যা ১৭.২০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন পৌরসভার অন্তগর্ত মাসুমপুর মৌলভীপাড়া গ্রামস্থ আল্পনা স্বামী-মোঃ রুহুল আমিন এর বসত বাড়ীর সামনে রাস্তার উপর হতে মাদক কারবারি আসামী মোছাঃ সাহিদা খাতুন (৬০), স্বামী-মোঃ আঃ হাই, সাং-মাহমুদপুর ০১ নং গলি, থানা ও জেলা- সিরাজগঞ্জ, বর্তমান ঠিকানা-ভাতুরিয়া, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জকে আটকপূর্বক তার হেফাজত হতে ২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক বারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031