সখীপুরে প্রায় ১ মন গাঁজাসহ পাঁচ জনকে আটক করল পুলিশ

টাঙ্গাইলের সখীপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শাহিনুর রহমান এর নেতৃত্বে উপজেলার কচুয়া সাড়াসিয়া রোডে মোহাম্মদ আলীর মেয়ে শাহানা বেগম এর ভাড়া বাসা থেকে প্রায় ১ মন গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

ঘটনা স্থল থেকে বস্তাবন্দি প্রায় ১ মন গাঁজাসহ ৪ জন মহিলা ও ১ জন পুরুষকে আটক করা হয়েছে।আটককৃতদের ভাস্যমতে, মমতাজ বেগম(৪৫),রোকেয়া বেগম(৫০)হাজেরা বেগম(৪৮),শিরিনা আক্তার(৪৫) ও মোঃ রাজু(৩৫)তারা সবাই বহিরাগত বলে জানাযায়।

এদিকে সখীপুর থানা অফিসার ইনচার্জ ওসি শেখ শাহিনুর রহমান জানান,আজ বেলা ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া ভাড়া বাসা থেকে ৪জন মহিলা ও এক জন পুরুষকে প্রায় ১ মন গাঁজাসহ আটক করা হয়েছে।


এ বিষয়ে আইন আনুক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, আমরা থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা রুজু করব।আসামিদের জিজ্ঞাসাবাদ করে জানা যাবে তাদের সাথে আর কারা জড়িত।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার গাঁজা উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031