রানীশংকৈলে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

রানীশংকৈলে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় থানা পুলিশের গোপন অভিযান পরিচালনা করে ইব্রাহিম (নিমাই ৪০) ও ইকবাল হোসেন (৪৮) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

১০ জানুয়ারি (বুধবার) রাতে রানীশংকৈল উপজেলার ৭নং রাতোর ইউপির অন্তর্গত শখের টাউন বাজারের পাঁকা রাস্তার উপর থেকে সন্দেহ ভাজন ২ জনকে তল্লাশি করলে ২৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বাসা রানীশংকৈল উপজেলার ভবানন্দপুর (নেকমরদ) গ্রামের। আসামিদ্বয় একই গ্রামের আলীমউদ্দীন ও মৃত শামসুল হকের ছেলে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান- গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রানীশংকৈল থানায় মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031