চুয়াডাঙ্গা ১ আসনের ভোটারদের ৫৯১৮০ ভোট পেয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

চুয়াডাঙ্গা ১ আসনের ভোটারদের ৫৯১৮০ ভোট পেয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চুয়াডাঙ্গা ১ আসনের ফ্রিজ মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম রাজ্জাক খান রাজ সিআইপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনের ভোটারদের ৫৯১৮০ ভোট পেয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গতকাল সোমবার তিনি স্যোস্যাল মিডিয়ায় এক বার্তায় চুয়াডাঙ্গা ১ আসনের দেশপ্রেমিক ভোটার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা বাসীর উদ্দেশ্য মিনিষ্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য ফ্রিজ মার্কা প্রতীকের আলহাজ্ব এম রাজ্জাক খান রাজ সিআইপি বলেন চুয়াডাঙ্গা ১ আসনের জনগনের ভালোবাসায় সিক্ত আমি,

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বাসির কাছে কৃতজ্ঞ এবং ঋণী আপনারা আমাকে যেভাবে ভালোবেসে ভোট দিয়েছেন নির্বাচনের পুরোটা সময় জুড়ে আপনাদের যে অকুন্ঠ সমর্থন পেয়েছি তা আমি সারাজীবন ভুলবো না। নির্বাচনী প্রচারণার পুরোটা সময় আমাকে সার্বিক সহায়তা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আরও ধন্যবাদ জনাই আমার সকল নেতাকর্মীদের, যারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে ‘ফ্রিজ’ মার্কাকে বিজয়ী করার জন্য। আমি জানি পরাজয় সবসময় কষ্টের । এই কষ্টকে শক্তিতে রূপান্তর করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, যেন বিপদে-আপদে আপনাদের পাশে থাকতে পারি। আমি আপনাদেরই মানুষ, আপনাদের যেকোন প্রয়োজেনে সবসময় পাশে থাকাবো ইনশাল্লাহ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031