পিরোজপুর – ২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহারাজের ঈগল নিয়ে উত্থান এবং আনোয়ার হোসেন মঞ্জুর পতন

পিরোজপুর – ২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহারাজের ঈগল নিয়ে উত্থান এবং আনোয়ার হোসেন মঞ্জুর পতন

নুরুজ্জামান খোকন

০৭-০১-২০২৩ রবিবার পিরোজপুর (১২৮) -২ আসনে জোটের নৌকা মার্কার প্রার্থী, আনোয়ার হোসেন (মঞ্জু) জাতীয় পার্টি জেপি-২৯৩৯১ ভোটের ব্যবধানে পরাজয় গ্রহণ করেন। বিগত ৩৮ বছর দখলকৃত এই আসনটি মঞ্জুর সাবেক (এপিএস) মহিউদ্দিন মহারাজ ঈগলের ডানা মেলে ছোবল মেরে ভান্ডারিয়া, কাউখালী,স্বরুপকাঠি জনগণের উন্নয়ন ও কল্যাণে দখল নিয়ে নিলেন। ৭ জানুয়ারি নির্বাচনের পূর্বে বিভিন্ন সমাবেশে নৌকা ও ঈগল একে অপরের প্রতি বক্তব্যের মাধ্যমে ঢিল ছোড়াছুড়ি এবং জনসমাবেশ,উন্নয়ন পরিকল্পনা সহ বাস্তবায়নের বুলি শুনে তিনটি উপজেলার জনগণ ভোটের আদালতে ব্যাটের মাধ্যমে রবিবার প্রমাণ করে দিলেন। ইতিপূর্বে আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি, আওয়ামী লীগ,বিএনপির সাথে জোটে নির্বাচিত হয়ে ৩৮ বছর জনগণকে দোয়াশার মুখ দেখিয়েছেন। জনগণের বিশ্বাস এবার হয়তো উন্নয়নের অগ্রগতি ও সাধারণ মানুষের চাওয়া পাওয়া ঈগল মার্কা ফিরিয়ে দিবেন। বিশেষ করে কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের সাবেক – বর্তমান ইউপি চেয়ারম্যান মেম্বার সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জেপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, মহিউদ্দিন মহারাজের নির্বাচনী প্রচারণা ও জনসভায় ভূমিকা সহ উপস্থিত থাকতে দেখা গেছে। পিরোজপুর -২ আসনে ৩টি উপজেলার মোট ভোট সংখ্যা:-৩৮৪৪৯৩ জন। ফলাফল ঘোষণা শেষে, আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির জেপি নৌকা প্রতীকে পেয়েছেন ৭০৬৮১ ভোট, প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীকে নিয়ে ৯৯২৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031