হিজলায় নূরে মাদীনা মডেল মাদরাসার শিক্ষার্থীদের

হিজলায় নূরে মাদীনা মডেল মাদরাসার শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত 

হিজলা উপজেলা প্রতিনিধি
মোঃ জাহাদ হোসেন

বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের পশ্চিম শ্রীপুরে অবস্থিত নূরে মাদীনা মডেল মাদ্রাসা নামে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান।

মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসার কমিটি ও পরিচালকের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষকদের শিক্ষার্থীদের পেছনে মেহনতের মাধ্যমে বেশ সুনামের সহিত মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে।

৩ জানুয়ারী বুধবার শিক্ষার্থীদের ২য় সাময়িক পরিক্ষার ফল প্রকাশ ও অবিভাবক সম্মেলন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, সকাল ১০ টা থেকে শিক্ষার্থীরা তেলাওয়াত, হামদ নাত,মাসআলা মাসায়েল, ইংরেজি টকিং সহ বিভিন্ন প্রদর্শনী প্রদর্শন করেন।

বেলা ১২ টার সময় শিক্ষার্থীদের সদ্য গত হওয়া ২য় সাময়িক পরিক্ষায় প্রত্যেক ক্লাসের ১ম,২য়,৩য় স্থান যারা অর্জন করেছেন,তাদের প্রত্যেককে মাদ্রাসার পক্ষ থেকে পুরুস্কার প্রদান করা হয়, এর আগে প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকরা অবিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন ৷

এ সময় উপস্থিত ছিলেন,অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ,হাওলাদার বাড়ী জামে মসজিদের সভাপতি,সার্জেন্ট মাহমুদ ,
মাদরাসার সেক্রেটারি আঃ মাজেদ, মুফতী সালাহউদ্দিন, মাওলানা ফয়জুল্লাহ, মুফতী আঃ কাদের কারিমী, সহ মাদ্রাসার অন্নান্য শিক্ষকবৃন্দ, ও হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বৃন্দ।

উক্ত অনুষ্ঠান অধিকাংশ অবিভাবকগন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, জানা গেছে, আগামী রোজার ঈদের পরে অত্র মাদ্রাসায় হেফজ ও নাজেরা বিভাগ এবং কিতাব বিভাগ খোলা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031