আলমডাঙ্গার জামজামী ইউনিয়নে হোগলাদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত।

আলমডাঙ্গার জামজামী ইউনিয়নে হোগলাদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত।

 

আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের হোগলাদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরে ছাত্র ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় সারাদেশের ন্যায় হোগলাদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরন করা হয়। এতে স্কুলের শত শত শিক্ষার্থী উপস্থিত হয়ে উৎসবে ভিন্নমাত্রা রূপ দেয়।
বই বিতরন উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মাসুম পারভেজ, সহ সভাপতি মোঃ সাইদুল ইসলাম।
নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে কোমলমতি শিক্ষার্থীরা। পাশাপাশি নতুন বছরে সন্তানদের হাতে নতুন বই তুলে দিতে পেরে অভিভাবকরাও সন্তুষ্ট।

এ সময় উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মীর মোহাম্মদ খাইরুল বাশার, সহকারী শিক্ষক মোহাম্মদ আনিসুর জামান, মোহাম্মদ মশিউর রহমান, সহকারী শিক্ষিকা মোছাঃ লুৎফুন নাহার লতা ও মোছাঃমাহতাবান আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সদস্য মোহাম্মদ মতিনুর রহমানসহ সকল ছাত্র ছাত্রীর অভিভাবক বৃন্দ্র।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031