চুয়াডাঙ্গার আর্থ-সামাজিক উন্নয়নে পরিবর্তন দরকার-এম.এ রাজ্জাক খান

চুয়াডাঙ্গা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ রাজ্জাক খান রাজ সিআইপি গণসংযোগ পথসভা ও উঠান বৈঠক মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন, শনিবার সকাল থেকেই বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেন। চুয়াডাঙ্গা জেলা সদরের কলোনিপাড়া, গাইদঘাট ও চিংলা সহ কয়েকটি স্থানে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে ফ্রিজ মার্কা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়, উঠান বৈঠকে হাজার হাজার নারী পুরুষ যুবক যুবতী ভিড় জমায়, আলহাজ্ব এম.এ রাজ্জাক খান রাজের একনজর দেখা ও সৌজন্য সাক্ষাৎ করার জন্য। এ সময় চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন আমি আপনাদের সন্তান পৌর মেয়র হিসেবে ৫ বছর আপনাদের সেবা করেছি, বিগত দিনে যেভাব ছিলাম ভবিষ্যতে ও আপনাদের পাশে থাকবো, আমি চাই চুয়াডাঙ্গার আর্থ-সামাজিক উন্নয়নে পরিবর্তন দরকার গত ১৫ বছরে তেমন কোন উন্নয়ন হয়নি এই আসনে, চুয়াডাঙ্গা ১ আসনের জনগনের ভাগ্যোর পরিবর্তন করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব এম.এ রাজ্জাক খান রাজকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, তিনিই চুয়াডাঙ্গা-১ আসনের যোগ্য প্রার্থী, এ সময় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম.এ রাজ্জাক খান রাজ সিআইপি বলেন, অবহেলিত এই জনপদের উন্নয়নে আপনারা ঐক্যাবৈদ্ধ হয়ে ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত হবেন উংসব মুখর পরিবেশে ভোট প্রদানে এগিয়ে আসবেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের ও ভোট করার নির্দেশনা দিয়েছেন, যাতে যোগ্য ও জনপ্রিয় প্রার্থীরা ভোটে জয়যুক্ত হয়ে জণগনের সেবা করতে পারে। তিনি আরো বলেন চুয়াডাঙ্গা-১ আসনের আর্থ-সামাজিক উন্নয়নে জন আকাংক্ষার প্রতিফলন ঘটেনি, যে কারনে আমি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি, এলাকার উন্নয়নের স্বার্থে আমার প্রতীক ফ্রিজ মার্কায় ভোট দিয়ে আমাকে জণগনের সেবা করার সুযোগ দিন। তিনি সারাদিন ব্যাপী চুয়াডাঙ্গা পৌরসভা এলাকার কোলোনীপাড়া, মুসলিম পাড়া, মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট ও আলমডাঙ্গা উপজেলার চিংলা ইউনিয়নের রুইথুনপুরসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক গণসংযোগ ও পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য শরিফ হোসেন দুদু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জানিফ,ছাত্রলীগ নেতা জাকির হোসেন জ্যাকি,আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মজনুর রহমান জান্টু, আরিফ হোসেন, অন্তর বিশ্বাস, শামিম আহমেদ, মনিরুজ্জামান, মানারুল ইসলাম, নজরুল ইসলাম, জাহানারা খাতুনসহ প্রমূখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031