
হামলা করে ঈগলের বিজয় আটকানো সম্ভব নয়, সমাবেশে দিলীপ কুমার আগরওয়ালা।
মোঃ চঞ্চল হোসেন আসমানখালি প্রতিনিধি
চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা উপজেলার ৫ নং গাংনী ইউনিয়নের আসমানখালি বাজারে গণসংযোগ করেন দিলীপ কুমার আগরওয়ালা।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা ১ আসনের ঈগল প্রতীকের প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা ১আসনের বিভিন্ন অঞ্চলে গনসংযোগ করেন ,
গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলার ৫ নং গাংনী ইউনিয়নের আসমানখালি পানের হাটে পথসভা ও গণসংযোগ করেন।
গতকাল বিকেল ৫ ঘটিকার সময় ঈগল প্রতিকের প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা ব্যাপক গণসংযোগ শেষে বেশ কয়েকটি স্থানে পথসভা করেন এ সময়ে দিলীপ কুমার আগরওয়ালা বলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আর শক্তিশালী করার জন্য এবং বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে ও আমার প্রাণের জেলা চুয়াডাঙ্গা১ আসনকে স্মার্ট চুয়াডাঙ্গা জেলা হিসাবে রূপান্তরিত করার চেষ্টা করব।
তাই আগামীর ,৭জানুয়ারি নির্ভয়ে ভোট সেন্টারে যেতে হবে। কারণ সব বাধা উপেক্ষা করে আপনারা ভোট দিলে ঈগল মার্কার বিজয় হবে। আমি আপনাদের কাছে শপথ করছি আমি আছি আপনাদের মাঝে সব সময়।
এ সময় গাংনী ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারী মোঃ রকিবুল হাসান এর নেতৃত্বে বিশাল এক মিছিল এবং গনসংযোগ বের হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুবলীগ কৃষকলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের ঈগল প্রতীকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










