পাইকগাছায় “রক্তই হোক আত্মার বাঁধন” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে মানব সেবায়- গজালিয়া ব্লাড ব্যাংক

পাইকগাছায় “রক্তই হোক আত্মার বাঁধন” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে মানব সেবায়- গজালিয়া ব্লাড ব্যাংক

 

খুলনার পাইকগাছায়”রক্তই হোক আত্মার বাঁধন”এই প্রতিপাদ্য’কে সামনে রেখে মানব সেবায় গজালিয়া ব্লাড ব্যাংকের ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী ফ্রী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পের মাধ্যমে এলাকার ৪২০+ জন গরীব অসহায়’সহ সর্বশ্রেণীর মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে সেবা প্রদান করা হয়।

এছাড়াও এছাড়া গজালিয়া গ্রামে ২৩ ডিসেম্বর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি (হা-ডু-ডু) খেলা অনুষ্ঠিত হয়েছে। যেখানে এলাকার সর্বস্তরের হাজার হাজার ক্রীড়ামুদী মানুষের সমাগম হয়। এরপর ২৪ ডিসেম্বর বড় ও ছোটদের নক-আউট নাইট ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জানা গেছে, পাইকগাছার চাঁদখালীর ইউনিয়নের গজালিয়ায় “গজালিয়া ব্লাড ব্যাংক” নামক সমাজসেবামুলক প্রতিষ্ঠান ২০২০ সাল থেকে বিভিন্ন সময় এলাকার গরীব অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামুলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। এছাড়াও করোনা’কালীন সময়ে ৭টি অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার মেসিন, অক্সিমিটার ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে অত্র এলাকার রোগীদের সেবা প্রদান’সহ সারা বছরই এলাকার সর্বশ্রেণীর মানুষদের ফ্রী ব্লাড সহায়তা প্রদান করে থাকেন অত্র সেচ্ছাসেবী সংগঠনটি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: মোকছেদ আলী মোড়ল, মোঃ কামরুল ইসলাম গাইন, শ্রদ্ধেয় শিক্ষক মোঃ অলিউর রহমান বিশ্বাস, শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল খালেক, গজালিয়া ব্লাড ব্যাংক এর সম্মানিত উপদেষ্টা এম এম মতিয়ার রহমান, মুহা: ছেফায়েত উদ্দিন তুহিন, মোঃ মুশফিকুর রহমান মিঠু, চাঁদখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, গজালিয়া ৭ নং ওয়ার্ডের মেম্বার মো: আব্দুল্লাহ সরদার, সেলিম বাসার বিদ্যুৎ, মো: শাহিনূর আলম শাহিন (সাবেক আহবায়ক), প্রকৌশলী মো: আব্দুর রহিম, ডা. মো: ইব্রাহিম খলিল, প্রভাষক বাচ্চু কবির, ফার্মাসিস্ট মো: নাজমুল ইসলাম, প্রকৌশলী গোলাম কিবরিয়া, ফিজিওথেরাপিস্ট ডা. আজমাইন হোসেন, সমাজসেবক কমল জিয়া, প্রভাষক গাজী জিয়াউল হক, সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ এজাজুল হক, সহ-সভাপতি গাজী রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মো: রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ কায়্যুম মাস্টার, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী আশরাফ হোসেন, প্রচার সম্পাদক এস কে আল-আমিন, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: সোহাগ হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ জুলফিকার আলি, সাংগঠনিক সম্পাদক (অক্সিজেন ব্যাংক) মো: আক্তারুজ্জামান বিল্লাল, সাংগঠনিক সম্পাদক (ঢাকা) আবুজার হোসেন, সাংগঠনিক সম্পাদক (খুলনা) মো: হাফিজুর রহমান, মো: ইমরান হোসেন, এস এম হাবিবুল্লাহ (অক্সিজেন ব্যাংক, খুলনা), ইমরান হোসেন (গ্রাম), নির্বাহী সদস্য এস এম মো: দেলাওয়ার হোসাইন (সভাপতি, উদয়ন সংঘ), মাহমুদ হাসান প্রিন্স, গাজী মিজানুর রহমান, হাবিবুল বাশার, মো: মুশফিকুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031