সিরাজগঞ্জ-৫ আসনে (নৌকা) মনোনিত প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের বড়ধুল ইউনিয়নে নির্বাচনী জনসভা

সিরাজগঞ্জ-৫ আসনে (নৌকা) মনোনিত প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের বড়ধুল ইউনিয়নে নির্বাচনী জনসভা

 

আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি

সিরাজগঞ্জের (বেলকুচি-চৌহালী) ও এনায়েতপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে বড়ধুল ইউনিয়ন আ’লীগের উদ্যোগে গাচছাপড়ী নুরুল ইসলাম মার্কেট চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের জননেত্রী শেখ হাসিনার নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক সরকার, সাবেক যুগ্মসাধারন সম্পাদক গাজী আব্দুল হামিদ আকন্দ, এনায়েতপুর থানা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, বেলকুচি উপজেলা আ’লীগের সাবেক যুগ্মসাধারন সম্পাদক আতাউর রহমান রতন, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম আল-আমিন, বেলকুচি উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন, বড়ধুল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ফরিদুল আহাম্মেদ, সাবেক রশিদ চেয়ারম্যান সহ দলীয় সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031