কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকান্ড,১২টি কক্ষ পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কলোনির ১২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার পূর্বচান্দরা এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকার আবু বকর সিদ্দীকের কলোনিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সকালে প্রথমে ঐ কলোনির একটি কক্ষে আগুন জ্বলে উঠে। মুহুর্তের মধ্যে আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে ওই কলোনির ১২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। সেই সঙ্গে কক্ষগুলোর ভেতরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে ওই কলোনির মালিক ও ভাড়াটেদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে ওই কলোনির ১২টি কক্ষ ও ভেতরে থাকা মালামাল পুড়ে বিনষ্ট হয়ে যায় । তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা যায়নি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031