১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলমডাঙ্গা প্রেসক্রিপশন পয়েন্টের উদ্যোগে

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলমডাঙ্গা প্রেসক্রিপশন পয়েন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বিশেষ মেডিকেল ক্যাম্প।

আজ সারাদিন ব্যাপি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাজী মোড়ে অবস্থিত ডাঃ লিয়াকত টাওয়ারের ২য় ও ৩য় তলায় প্রতিষ্ঠিত আলমডাঙ্গা প্রেসক্রিপশন পয়েন্টে, উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ লিয়াকত আলী এবং ম্যানেজিং ডিরেক্টর ডাঃ খালিদ মাহমুদের প্রচেষ্টায় আলমডাঙ্গাবাসীদের সু-চিকিৎসা সেবা প্রদানের লক্ষে বিশেষজ্ঞ ডাক্তার ও অভিজ্ঞ ডাক্তারদের সংমিশ্রণে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারের মধ্যে সেবা প্রদান করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সুনামধন্য এন্ডোসকপিক, ল্যাপারোস্কপিক ও কলোরেক্টাল সার্জন ডাঃ মোঃ আরিফুল ইসলাম, কিডনী রোগ/ইউরোলজি বিশেষজ্ঞ ডাঃ মেহেদী হাসান জনি, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কুষ্টিয়া। চর্ম, যৌন, সেক্স, এলার্জি রোগ বিশেষজ্ঞ ও ডার্মাটো সার্জন ডাঃ এ.এস.এম. সাইফুল্লা মোর্শেদ। নাক, কান, গলা, রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডাঃ মোঃ খালিদ মাহমুদ। পাশাপাশি যে সমস্ত অভিজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন, শিশু রোগ চিকিৎসায় অভিজ্ঞ ডাঃ লিয়াকত আলী, মেডিসিন ও শিশু বিষয়ে অভিজ্ঞ ডাঃ আব্দুল্লাহ আল মামুন মুন, মেডিসিন বিষয়ে অভিজ্ঞ ডাঃ আসাদুল্লাহ আল গালিব, স্ত্রী ও প্রসূতি চিকিৎসায় অভিজ্ঞ ডাঃ মোছাঃ শামীমা নাসরিন, স্ত্রী ও প্রসূতি চিকিৎসক এবং জেনারেল ফিজিশিয়ান, ডাঃ নাফিসা আনজুম হিমু। ক্যাম্প উপলক্ষে বিশেষজ্ঞ ডাক্তারগণ মাত্র ১০০ টাকা রিজিস্ট্রেশন ফিস ও অভিজ্ঞ ডাক্তারগণ মাত্র ৫০ টাকা রেজিস্ট্রেশন ফিসে স্বাস্থ্য সেবা প্রাদান করেন। পাশাপাশি সকল পরীক্ষায় ছিল ৩৫% ছাড়, ডায়াবেটিস পরীক্ষা হয়েছে মাত্র ২০ টাকায়, আলট্রাসনোগ্রাফি হয়েছে মাত্র ১০০ টাকায়। মেডিকেল ক্যাম্পে আলমডাঙ্গা সহ পার্শবতী বেশ কয়েকটি অঞ্চলের কয়েক শো মানুষ উপস্থিত হয়ে সন্তুষ্টির সাথে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031