খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৩ পালিত

খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৩ পালিত

খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, লোনাপানি কেন্দ্র,
পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি
উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, প্রেসক্লাব পাইকগাছা, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, আইনজীবী সমিতি, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, সিনিয়র মাদরাসা, মডেল সরকারি
প্রাথমিক বিদ্যালয়, শিবসা সাহিত্য অঙ্গন, ষোলআনা ব্যবসায়ী সমিতি’সহ বিভিন্ন
রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরবর্তীতে সকাল ৮ টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চ পাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠানে ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করেন। সকাল ১১টায় উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, বেলা ৩ টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখিত সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, ওসি ওবাইদুর রহমান, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, (ওসি অপারেশন) রঞ্জন কুমার গাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031