ভালুকায় মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ভালুকায় মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

 

মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার মোশায়েদ রহমান মুন ও আইকন চক্ষু হাসপাতাল এবং আইকন এইড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিলো এই ক্যাম্প। শুক্রবার সকাল থেকে সন্ধা পর্যন্ত বিনামূল্যে চোখের চিকিৎসা করেন, জাতীয় চক্ষু ইনিস্টিউট হসপিটালসহ সনামধন্য হসপিটালের চিকিৎসকরা। এসময় দূর দূরান্ত থেকে আসা অন্তত দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা দেওয়া হয়।
এর মধ্যে জটিল রোগীদের বাছাই করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আইকন আই চক্ষু হসপিটালে অস্ত্র পাচারের জন্য পাঠানো হবে। সব খরচ বহন করবে আয়োজকরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031