আলমডাঙ্গায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ১বন্ধু নিহত, দুই বন্ধু হাসপাতালে

আলমডাঙ্গায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ১বন্ধু নিহত, দুই বন্ধু হাসপাতালে।

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল আরোহী সহ অপর দুই বন্ধু গুরুত্বর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ভেটেরিনারি কলেজ সংলগ্ন আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম নাহিদ হাসান সাগর (২৩)। তিনি পৌর এলাকার মৃত শরিফুল ইসলাম মুনতার ছেলে। আহত দুজন হলেন কলেজপাড়া এলাকার নাইম জোহান (২৪) ও সাজিদ ইসলাম (২৫)। নিহত সাগর আলমডাঙ্গা সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। সে সরকারি কলেজ ছাত্রলীগ নেতাও ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে দুই মোটরসাইকেলে ৫ বন্ধু হারদি বাজারে ঘুরতে যায়। রাত ৯ টার দিকে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলে রেস দেয় । ফাঁকা রাস্তায় দ্রুত গতির মোটরসাইকেল কুমারি ভেটেরিনারি কলেজ প্রাঙ্গণে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু মোটরসাইকেল থেকে সিটকে পড়েন। পরে ঘটনাস্থলে কলেজছাত্র সাগর মারা যান। আহত অপর দুই বন্ধুকে উদ্ধার করে প্রথমে
আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় সেখান থেকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় নাইম জোহান নামক এক কলেজছাত্রকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে নিহত সাগরের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। আইনগত বিষয়গুলো পক্রিয়াধীর রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031