দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুরখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুরখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকাল তিনটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসকে জাকির হোসেন লিটু।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী সরদার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউপি সদস্য প্রসাদ চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ইউপি সদস্য সরদার নাজমুল সাকিব সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি সদস্য এসএম ফরিদ রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম রিপন, ইউনিয়ন আওয়ামী লীগনেতা ইউপি সদস্য রমেন্দ্রনাথ রায়, জাহিদুর রহমান শেখ, গাজী আহম্মদ আলী, অসিত বরন মন্ডল, সিদ্ধার্থ মল্লিক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক যথাক্রমে মহিউদ্দিন মোল্লা, বিনয় কৃষ্ণ চক্রবর্তী, হাবিবুর রহমান মোড়ল, গোপাল মন্ডল, নিত্যনন্দ সরকার, চন্দন রায়,আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, সঞ্জয় রায়, মোস্তাফিজুর রহমান, মফেজ মোল্লা, সুব্রত মন্ডল, তুহিন শেখ, রেজওয়ান গোলদার, যুবলীগ নেতা রুবেল গাজী, অবিনাশ ঢালী, সৈনিক লীগ নেতা এসএম সৌরভ, ছাত্রলীগনেতা জহিরুল ইসলাম। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ননী গোপাল মন্ডলকে বিজয় করতে ইউনিয়ন ও প্রত্যেকটি ওয়ার্ড নির্বাচনী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031