প্রেসক্লাব পাইকগাছা এর সাংবাদিকদের সাথে- মির্জা গোলাম আযম এর মতবিনিময়

প্রেসক্লাব পাইকগাছা এর সাংবাদিকদের সাথে- মির্জা গোলাম আযম এর মতবিনিময়

 

খুলনার পাইকগাছায় আগামী দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রেসক্লাব পাইকগাছা এ কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সম্মিলিত মহাজোট সমর্থিত বাংলাদেশ কংগ্রেস খুলনা- ৬, এ মনোনীত প্রার্থী মির্জা গোলাম আযম।

সোমবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছা এর কার্যলয়ে প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মির্জা গোলাম আযম।

এসময়ে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছা এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন। গাজী মোঃ আব্দুল আলীম, আজিজুল ইসলাম, শামীম আহমেদ, এম সম্রাট প্রমুখ।

আয়োজিত মতবিনিময় সভায় কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী মির্জা গোলাম আযম এর সফর সঙ্গী হিসেবে আরো উপস্থিত ছিলেন, শেখ আব্দুর রশিদ হান্নান, মোঃ আকবর হোসেন, দ্বীনমুহাম্মাদ আব্দুল হাই, মোঃ আব্দুল হোরাইরা লিমন, মোঃ শহিদুল্লাহ শেখ, মোঃ মতিয়ার রহমান, মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় মির্জা গোলাম আযম সাংবাদিকদের মাধ্যমে পাইকগাছা-কয়রার সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031