নওগাঁর মান্দায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার মনোনীত এমপি প্রার্থী এডভোকেট নাহিদ মোর্শেদ বাবু। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম (তোতা)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও অনুপ কুমার মহন্ত, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, সুলতান মাহমুদ রায়হান, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদ কাজল দেওয়ান, কসব ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দলীয় অভ্যন্তরীণ সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট নাহিদ মোর্শেদ বাবুকে এমপি নির্বাচিত করার আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031