কালিয়াকৈরে মনোনয়নপত্র দাখিল করলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

কালিয়াকৈরে মনোনয়নপত্র দাখিল করলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

 

গাজীপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ ক ম মোজাম্মেল হক মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নিকট তার মনোনয়ন পত্রটি দাখিল করেন । এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক সিকদার মোশারফ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

মনেনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নৌকার প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন , সরকারের সকল উন্নয়ন তুলে ধরে জনগণের কাছে ভোট চাইবেন। এছাড়া তিনি বলেন বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছেন। নির্বাচন ছাড়া ক্ষমতা যাওয়ার কোন উপায় নেই।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031