মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে আবারো ঝরে গেল তরতাজা কৃষকের প্রাণ

মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে আবারো ঝরে গেল তরতাজা কৃষকের প্রাণ।

আলমডাঙ্গায় মটর সাইকেলের  ধাক্কায় আয়ুব হোসেন(৫৫)  নামের এক  কৃষকের মর্মান্তিক মৃত্যু  হয়েছে।
আজ মঙ্গবার বেলা ১২টার সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর পশ্চিমপাড়া কালভাটের সন্নিকটে চুয়াডাঙ্গা- কুষ্টিয়া হাইওয়ে সড়কে এ দূরঘটনাটি ঘটে। নিহত আইয়ুব হোসেন কালিদাসপুর  ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত গন্জের আলীর  ছেলে।
প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায় মঙ্গলবার  বেলা ১২ টার দিকে   জগনাথপুর গ্রামের আইয়ুব হোসেন ভুট্টার জমিতে বিশ প্রয়োগ করে নিজ বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় আলমডাঙ্গা অভিমুখী টিভিএস স্টাইকার মটর সাইকেল এসে সজরে ধাক্কা দিলে ছিটকে পড়ে কৃষক  আয়ুব আলীর ঘটনা স্থলেই মৃত্য হয়।
স্থানীয়  লোকজন  ছুটে এসে মটর সাইকেলটি আটক করে এবং মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হওয়ায় তাকে  উদ্ধার  করে  আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে ভর্তি করা হয় ।
দ্রুত থানা পুলিশকে খবর দেয়া হলে খবর পেয়ে পুলিশ ঘটনা  স্থলে  পৌছে লাশের  সুরতহাল  রিপোর্টে  তৈরি  শেষে  বাদী না হওয়ায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ  দাফন  করার অনুমতি প্রদান করেছে।
তবে মটর সাইকেলটি আলমডাঙ্গা থানা  হেফাজতে রয়েছে। এ বিষয়টি আলমডাঙ্গা থানার  ওসি বিপ্লব  কুমার  নাথ  নিশ্চিত করেছে।
জানা গেছে মোটরসাইকেল আরোহী খাদেমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের ছেলে মাহবুব।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031