অল্প শীতেই শাহজাদপুরে উপজেলার মোড়ে মোড়ে ফুটপাথে জমে উঠেছে ভাপা ও চিতাই পিঠা বিক্রির ধুম।

অল্প শীতেই শাহজাদপুরে উপজেলার মোড়ে মোড়ে ফুটপাথে জমে উঠেছে ভাপা ও চিতাই পিঠা বিক্রির ধুম।

 

সন্ধ্যার নামার সঙ্গে সঙ্গে ফুটপাতে দোকানগুলোতে ভাপা ও চিতাই পিঠার খেতে ভিড় করেন বিভিন্ন বয়সের নানা শ্রেণিপেশার মানুষ। সরেজমিনে দেখা যায়, শাহজাদপুর প্রেসক্লাবের সামনে, শাহজাদপুর বাজার, বিসিক বাস স্ট্যান্ড, দিলরুবা বাস স্ট্যান্ড, পোতাজিয়া, বিভিন্ন মোড়ে মোড়ে ও ফুটপাতে চলছে ভাপা পিঠা বিক্রির ধুম। ভাপা পিঠার পাশাপাশি বিক্রি করছে চিতাই পিঠাও। পিঠা বিক্রেতারা বলেন, আমি সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, অবসর সময় বাড়তি আয়ের জন্য বিকেল বেলা পিঠা বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। হানিফ আহমেদ পিঠা খেতে খেতে বলেন, সব ধরনের লোকজন দেখা যায় এখানে পিঠা খেতে আসেন। আবার কেউ কেউ বাড়ির জন্যও পিঠ কিনে নিয়ে যায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031