এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত কুমিল্লার ডা: হাসান আল বান্না

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির আন্তর্জাতিক সম্মেলনে এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত কুমিল্লার ডা: হাসান আল বান্না

ইমদাদুল ইসলাম রনি, প্রতিনিধি

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সুযোগ্য কৃতি সন্তান এবং চৌদ্দগ্রাম উপজেলার গর্ব ও অহংকার,গরীব ও অসহায় রোগীদের আস্থা ডা: হাসান আল বান্না বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির আন্তর্জাতিক সম্মেলনে প্রথম বারের মতো একজন এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে উপস্থিত থাকবেন। ডা: হাসান আল বান্না
ডায়াবেটিস,থাইরয়েড,হরমোন রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ। তিনি গরীব ও অসহায় রোগীদেরকে সর্বদাই বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছেন।চৌদ্দগ্রামবাসী তার এমন মহৎকর্মের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং তার অদূর ভবিষ্যতে উজ্জ্বলতা কামনা করছেন।

ডা: হাসান আল বান্না বলেন-বাংলাদেশের যেকোনো এলাকার অসহায় রোগীদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি ও ভবিষ্যতে করব এবং
এ মহাসম্মেলনের একটি পর্বের সন্ঞ্চালক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়ার বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031