শিক্ষক লাঞ্চিতে ক্ষুব্ধ এলাকাবাসী,অভিভাবক,বিচারের দাবিতে মানববন্ধন

শিক্ষক লাঞ্চিতে ক্ষুব্ধ এলাকাবাসী,অভিভাবক,বিচারের দাবিতে মানববন্ধন। অতঃপর প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু বিচার।।

 

 

“শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষাহীন জীবন পঙ্গু- তোমরা আমাকে একটি শিক্ষিত মা দেও আমি তোমাদের শিক্ষিত সমাজ দিব,যিনি জাতির নির্মাতা হবেন”
পিরোজপুর কাউখালী উপজেলায় ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৫ নং বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১৬/১১/২৩ তাং পরীক্ষা চলাকালীন চতুর্থ শ্রেণীর ছাত্রী সাইমুন জাহান ফারিয়া-দায়িত্বরত সহকারী শিক্ষক মু: আবু হানিফ এর কাছে একাধিকবার প্রশ্নোত্তর জানতে চাওয়াকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝি হয়, পরবর্তীতে বিকাল ৩:৩০ সময় উক্ত শিক্ষক মসজিদ থেকে নামাজ পড়ে বের হতেই ছাত্রীর অভিভাবক মা,ভাই সজীব ও চাচাতো ভাই মিন্টু ও ইয়াসিন দলবদ্ধ হয়ে উক্ত শিক্ষকের উপর চড়াও হয়ে অপদস্ত সহ শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

পরবর্তীতে প্রধান শিক্ষিকা মোসা: জাহানারা খাতুন স্কুলে সকলকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করিলে, উল্টো ছাত্রীর অভিভাবকবৃন্দ হুমকি সহ ভয়ভীতি প্রদর্শন করেন। অতঃপর স্কুলের আশপাশে এবং বাজারের মধ্যে থাকা লোকজন বিষয়টি শুনে ক্ষিপ্ত হয়ে যায়। বিষয়টি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি,সুব্রত রায় ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ ফকির অবগত হয়ে, সকল শিক্ষকের মান সম্মানের বিবেচনায়, লাঞ্চিত শিক্ষক বাদী হয়ে কাউখালী থানায় একটি অভিযোগপত্র দাখিল করেন। স্কুলের ছাত্রছাত্রীর অভিভাবক এলাকাবাসী এবং ব্যবসায়ী বৃন্দ গত রবিবার দুপুরে স্কুল সংলগ্ন বাজারে একটি মানববন্ধন করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিক্ষক লাঞ্ছিত বিষয়টি উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুরুত্ব সহকারে আমলে নিয়ে, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং সকলকে ধৈর্যধারণের অনুরোধ জানান। অতঃপর ২০/১১/২৩ তারিখ সোমবার উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, থানা অফিসার্স ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান সহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সরজমিন তদন্ত শেষে স্কুল অফিস কক্ষে সকলের উপস্থিতিতে অভিযুক্তদের কর্মকান্ডে নিন্দা জ্ঞাপন সহ ভুক্তভোগী শিক্ষকের কাছে ক্ষমা চাওয়ান এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার প্রতিশ্রুতি করেন। তাৎক্ষণিক উপস্থিত অভিভাবক শিক্ষকবৃন্দ এহনো সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেন যে,স্বল্প সময়ে শিক্ষকের মান মর্যাদা অক্ষুন্ন রাখতে অপরাধীদের কঠোর ভাষায় ও ন্যায়বিচার ভূমিকা গ্রহণে সকলের প্রশংসা করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031