পাইকগাছায় পুলিশের টহল গাড়িতে পৃথক ককটেল হামলার ঘটনায় আটক – ৭

পাইকগাছায় পুলিশের টহল গাড়িতে পৃথক ককটেল হামলার ঘটনায় আটক – ৭

 

খুলনার পাইকগাছা থানা পুলিশ এর টহল গাড়িতে গত ইং- ২৯ অক্টোবর লস্কর ইউনিয়নের আলমতলা নামক স্থানে ককটেল হামলা ও গত ইং- ৫ নভেম্বর উপজেলার কাসিমনগরে ককটেল হামলার ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গত ইং- ২৯ অক্টোবর রাতে সম্প্রতি বিএনপি’র হরতাল অবরোধে জনগণের জানমাল রক্ষার্থে থানা পুলিশ এর একটা টিম লস্কর ইউনিয়নের আলমতলার গড়ুইখালী অভিমুখে রাস্তায় টহল দেওয়া কালে দুর্বৃত্তরা পুলিশের গাড়িতে ককটেল হামলা সহ ইট পাটকেল ছুড়লে টহল গাড়িতে থাকা দু’জন পুলিশ সদস্য আহত হয়। তাৎক্ষণিক তাদের দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপরোক্ত ঘটনায় থানায় সেই রাতেই ৪০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫০ জনের নামে মামলা হয়, মামলা নং-৩১। অপরদিকে গত ইং- ৫ নভেম্বর রাত ৮ টার দিকে উপজেলার কাসিমনগরে পুলিশ টহলরত অবস্থায় থাকাকালীন দুর্বৃত্তরা টহল গাড়িতে ককটেল হামলা করলে, উক্ত ঘটনায় দু’জন পুলিশ সদস্য আহত হয় এবং এবিষয়ে থানায় মামলা হয়,মামলা নং- ৭/৩২৩।

উপরে উল্লেখিত ৩১’নং মামলায় রবিবার দিবাগত রাতে সন্ধিগ্ধ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার হিতামপুর গ্রামের মোঃ নজরুল গাজীর ছেলে ছহিল উদ্দিন (৪৭) সিলেমানপুর গ্রামের মৃত মিনাজ মিস্ত্রির ছেলে মোঃ রেজাউল করিম মিস্ত্রি (৩৮) ও সিলেমানপুর গ্রামের মোঃ সাহেব আলী সরদারের ছেলে হুমায়ুন কবির (২৮), কে আটক করেছে থানা পুলিশ। অপরদিকে উপরে উল্লেখিত, ৭/৩২৩’নং মামলার ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃত হলেন, এজাহার নামীয় পৌর সদরের শিববাটী গ্রামের মৃত মোক্তার আলী গাজীর ছেলে মোঃ আসলাম পারভেজ (৪৮) ও সন্ধিগ্ধ গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের মোঃ রহমত আলী গাজীর ছেলে মোঃ আবু হাসান গাজী(৪০) খলসী গ্রামের মীর ফেরদৌসের ছেলে জুয়েল মীর(২৮) এবং রাজাপুর গ্রামের আমজাদ গাজীর ছেলে মোঃ লিটন গাজী (৩৩) কে আটক করা হয়েছে।

এবিষয়ে ৩১’নং মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অমিত দেবনাথ জানান, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর দিকনির্দেশনা মোতাবেক ২৯ অক্টোবর পুলিশ টহল গাড়িতে ককটেল হামলার ঘটনায় সন্ধিগ্ধ ৩ জনকে রবিবার দিবাগত রাতে আটক করা হয়েছে।

(ওসি তদন্ত) তুষার কান্তি দাস জানান, আলমতলা ও কাসিমনগরে পুলিশের গাড়িতে ককটেল হামলার ঘটনায় উভয় মামলার ৭ জনকে আটক করা হয়েছে।

উপরে উল্লেখিত বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনগণের জানমাল রক্ষার্থে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তাহারই ধারাবাহিকতায় থানা পুলিশের একটি টিম টহলরত অবস্থায় থাকাকালীন টহল গাড়িতে ককটেল হামলায় উভয় মামলার ৭ জনকে আটক পূর্বক সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031