সুনামগঞ্জে ভোরের চেতনা প‌ত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জে ভোরের চেতনা প‌ত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জ জেলায় দেশের পাঠকনন্দিত জাতীয় দৈনিক ভোরের চেতনা প‌ত্রিকার ২৪ তম বর্ষপূর্তি এবং ২৫ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৪.৩০ মিনিটের সময় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের চেয়ারম্যান মার্কেটে আলোচনা সভা, ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
ছাতক উপজেলা প্রতিনিধি ফজল উদ্দিনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তাজিদুল ইসলাম এর
পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকা ছাতক প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, একাত্তরের কথার প্রতিনিধি ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, রিপোর্টার ইউনিটের সদস্য সচিব ও সমকাল পত্রিকার প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রেজাউল করিম রেজা,ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি এইচ এম খালেদ,অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক ভোরের চেতনা ছাতক প্রতিনিধি ফজল উদ্দিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিউর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ তাজিদুল ইসলাম,অনলাইন প্রেসক্লাবের সদস্য পাপলু মিয়া, উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নাজিম উদ্দীন তালুকদার, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, মাও আইন উদ্দিন, উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, মেহেদী হাসান সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031