দেশে বিএনপি-জামাতের ধ্বংসাত্বক রাজনীতি হতে দিতে চাই না।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

দেশে বিএনপি-জামাতের ধ্বংসাত্বক রাজনীতি হতে দিতে চাই না।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, এদেশে বিএনপি-জামাতের ধ্বংসাত্বক রাজনীতি হতে দিতে চাইনা। শেখ হাসিনার নেতৃত্বে যা কিছু উন্নয়ন হয় বিএনপি জামায়াত চায় সেই গুলি ধ্বংস করে দিতে। এদেশে বিএনপি-জামাতের ধ্বংসাত্বক রাজনীতি হতে দিতে চাইনা। গত ২৮তারিখ থেকে এপর্যন্ত শতাধিক গাড়ি আগুন দিয়ে পুড়িয়েছে। পুলিশ হত্যা করেছে, শুধু হত্যা করেই শেষ করেনি হত্যার পর ওই পুলিশকে কুপিয়েছে। তারা ধ্বংসাত্বক রাজনীতির সাথে জড়িত। তারা শুধু ধ্বংস করতে জানে। শেখ হাসিনা যখন ৯৬ সালে ক্ষমতায় ছিল তখন তিনি গ্রামের মানুষের স্বাস্থ্য সেবার জন্য গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক করে ছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসে ওই সব ক্লিনিক বন্ধ করে দিয়ে ছাগল পালনের জন্য ছাগলের খোয়ার বানিয়ে ছিল। এদেশে অনেক কালভার্ট, ব্রীজ, রাস্তা ঘাটের কাজ চলমান ছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসে সব বন্ধ করে দিয়েছিল। টাকা পয়সা আটকা পড়ে আছে। তারা মানুষের ভাল কাজ চায়না। শেখ হাসিনা এদেশে ৯ লক্ষ আশ্রয়হীন মানুষকে থাকার জন্য ঘর দিয়েছেন। তারা যে নির্বাচনে আসবে, কি ভাবে আসবে? তারা যদি নির্বাচনে আসে, মানুষ তাদের জিজ্ঞেস করবে তারা কি কি ভাল কাজ করেছে? তারাতো কোনে কাজের কথা বলতে পারবেনা। কাজেই ভোট হোক এটা তারা চায়না।
মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের মাঠে আয়োজিত মধ্যপাড়া ইউনিয়নের সকল প্রকার সরকারি উপকার ভোগীদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ইউনিয়নের প্রায় সাত সহস্রাধিক উপকার ভোগীসহ অন্যান্য নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত হয়ে মতবিনিময় সভাকে জনসমুদ্রে পরিনত করে। তিনি আগামী দ্বাদশ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানান। এছাড়াও তিনি বলেন বিএনপি জামায়াত পাশ করলে কে হবেন প্রধানমন্ত্রী? এটা তারা বলতে পারেনা। মা অসুস্থ্য, মাকে দেখতে ছেলে আসে নাই। কেমন ছেলে? যার মায়ের প্রতি দরদ নাই। তার জনগনের প্রতি কি দরদ থাকতে পারে?
এসময় মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সিকদার মোশারফ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিব সিকদার, কালিয়াকৈর উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক হারিজউজ্জামান খান, ইউপি সদস্য আবুল হাসেম সহ অন্যান্যরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031