
চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখা আওয়ামী যুবলীগের উদ্যোগ যুবলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি ইনজামুল হক তুহিনের সঞ্চালনায় হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোঃ ফোরকান আকবরী,শেখ জামেরুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম,রাজিব বড়ুয়া,ইসলাম মোঃ নূরুদ্দীন, রাজিব দাশ ছোটন,মোহাম্মদ মুসা,হায়দার আলী, মোঃ বেলাল, মোঃ মুরাদ সোহেল,জামাল উদ্দীন,বেলাল হোসেন বাবু,আবুল হোসেন,মামুন,শুভ্র বড়ুয়া,মুমিন, রাগিব,মহিম আলমগির,মোঃ টিপু,মোহাম্মদ তারেক ছাত্রলীগ সভাপতি মোঃ সোলাইমান প্রমূখ।
আলোচনা সভাশেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাট্য র্যালী হাবিলাসদ্বীপ ইউনিয়নের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেন এবং সবশেষে প্রতিষ্ঠার ৫২ বছর উপলক্ষে সকলে মিলে কেককাটা এবং শ্লোগানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি তাজুল ইসলাম।