আইসিসির বোর্ড সভায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদস্য পদ থেকে নিষিদ্ধ করল আইসিসি

আইসিসির বোর্ড সভায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদস্য পদ থেকে নিষিদ্ধ করল আইসিসি

 

(আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)তাৎক্ষণিকভাবে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করা হয়েছে। ১৯৮১ সালে আইসিসির সদস্যপদ পেয়েছিল দেশটি।আইসিসি বোর্ড সভায় বসে আজকে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে বিধিনিষেধ লঙ্ঘন করেছে। স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকতে হয়।

এই মুহূর্তে বিশ্বকাপ ক্রিকেটে পয়েন্ট তালিকার নয়ে লঙ্কানরা।বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে আজই দেশে ফিরেছেন তারা।

এবং দেশটির ক্রিকেট বোর্ডে দুর্নীতি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল।
বিশ্বকাপে ভরাডুবির কারণে বোর্ডের সব সদস্যকে বরখাস্ত করেছিলেন শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। এ ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে তাদের পুনরায় স্বপদে পুর্নবহালের আদেশ দেন দেশটির আদালত।
এর দুইদিন পর দেশটির সংসদে সরকারি ও বিরোধী দলের সর্বসম্মতিক্রমে বোর্ড সদস্যদের বরখাস্ত করার প্রস্তাব পাস হয়।

এরপর বৃহস্পতিবার [৯ নভেম্বর] ‘দুর্নীতিগ্রস্থ এসএলসি [শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড] ম্যানেজমেন্ট প্রত্যাহার’ নামে একটি বিল সংসদে উত্থাপন করেন প্রধান বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। পরে তাতে সম্মতি প্রদান করেন সরকারদলীয় নেতা নিমাল সিরিপালা ডি সিলভা। এবং চূড়ান্ত প্রস্তাব পাস হয়।

এ বিষয়ে প্রেমাদাসা জানান, জনগণকে ক্রিকেট বোর্ডের প্রশাসনিক পর্যায়ে দুর্নীতি বিষয়ে সচেতন করা এবং লঙ্কান ক্রিকেটকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করাই এই প্রস্তাবের লক্ষ্য।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031