আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-৪

আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-৪

 

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকেলে লালব্রীজ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশ ৪ জনকে আটক করেছে।

আটকৃতরা হলেন পৌর এলাকার রাধিকাগঞ্জের মৃত শাহ জাহানের ছেলে মিনারুল ইসলাম (২৮) কোর্টপাড়ার সফি মোল্লার ছেলে,
রিয়াজ উদ্দিন মোল্লা (৪১), শ্রীরামপুর গ্রামের আলম হোসেনের ছেলে সোহেল হোসেন (২৬) ও শ্রীরামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে
শাকিল হোসেন (২০)

পুলিশ সুত্রে জানা গেছে,আলমডাঙ্গার লালব্রীজ সংলগ্ন হাটবোয়ালিয়া সড়কে মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নির্দেশে এসআই (নিঃ) আশিকুল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে কামালাপুর গ্রামের হাফিজ মিয়ার সৃষ্টি ট্রেডার্স এর সামনে থেকে আসামী মিনারুল ইসলাম, রিয়াজ উদ্দিন মোল্লা, সোহেল হোসেন ও শাকিল হোসেন (২০)কে আটক করে। আটকের পর তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৮৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031