শ্রীপুরে মহাসড়কে আবারো দাঁড়িয়ে থাকা বাসে আগুন

শ্রীপুরে মহাসড়কে আবারো দাঁড়িয়ে থাকা বাসে আগুন

 

সোহেল রানা, গাজীপুর

শ্রীপুরে দাঁড়িয়ে থাকা শ্রমিক বহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা শ্রমিক বহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি পুড়ে যায়।বাস চালক রিয়াদ মিয়া বলেন, ‘আয়ান ইয়াদ পরিবহনের বাসটি বদর স্পিনিং মিলস নামে একটি কারখানার শ্রমিক পরিবহন করে। সন্ধ্যায় কারখানা থেকে ফেরার পথে রঙিলা বাজারে এলে বাসের একটি চাকা নষ্ট হয়ে যায়। বাসটি মহাসড়কের পাশে রেখে চাকা সারানোর জন্য গ্যারেজে যাই। এ সময় হঠাৎ বাসে আগুন জ্বলতে দেখি। কে বা কাহারা বাসে আগুন দিয়েছে বলতে পারবো না।’শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়েছে।মাওনা হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক (টিআই) আনোয়ার হোসেন জানান, জেলা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031