কালিয়াকৈরে বিএনপির আট নেতা গ্রেপ্তার

কালিয়াকৈরে বিএনপির আট নেতা গ্রেপ্তার

 

বিএনপির ডাকা তৃতীয় ধাপে ৪৮ ঘন্টা হরতাল-অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বোর্ডঘর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান গোলাম রব্বানী, মোসলেম উদ্দিন, মোখলেস মৃধা ওরফে লিটন, জালাল উদ্দিন, মোহাম্মদ খোকন, রনি আহমেদ, খোকন হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির ডাকা তৃতীয় ধাপে ৪৮ ঘন্টা হরতাল-অবরোধের প্রথম দিনে গতকাল বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ওই নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে অবরোধে মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়েছে একদল পুলিশ সদস্য। অভিযান চালিয়ে বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুলসহ আট বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাকী নেতাকর্মীরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, নাশকতার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ৮জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031