আলমডাঙ্গা বিএনপি জামায়াতের ১১ জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ

আলমডাঙ্গা বিএনপি জামায়াতের ১১ জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক নাশকতামূলক কার্যকলাপ প্রতিরোধকল্পে বিএনপি জামায়াতের ১১ জন নেতা কর্মী আটক।

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ তরিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর সাকিনস্থ ৯৫ নং বলেশ্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফাঁকা মাঠের দক্ষিন পাশের নতুন ভবনের সামনে বিএনপি এবং জামায়াত ইসলামী বাংলাদেশ এর বহু সংখ্যক উশৃংখল নেতাকর্মী মারাত্নক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া বিএনপি এবং জামায়াত ইসলামী এর কেন্দ্রীয় ঘোষিত আগামী ০৫/১১/২৩ খ্রিঃ হইতে ০৬/১১/২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত ০২(দুই) দিন অর্থাৎ ৪৮ ঘন্টার অবরোধ উপলক্ষ্যে আলমডাঙ্গা থানা এলাকায় পিকেটিং ও নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত করাসহ সরকারী স্থাপনা ধ্বংস, শান্তি প্রিয় জনসাধারণের জান মালের ক্ষতি করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র গুলি, বোমা সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া উক্ত স্থানে গোপন বৈঠক করিতেছে।

উপরোক্ত তথ্যের ভিত্তিতে ইং ০২/১১/২৩ তারিখ ১৯.৫০ ঘটিকার সময় উল্লেখিত স্কুলের মাঠে উপস্থিত হইলে আসামীগন পুলিশের উপস্থিতি টের পাইয়া আকস্মিকভাবে ককটেল বোমার বিস্ফোরন ঘটাইয়া দিক বেদিকে দৌড়ে পালানোর চেষ্টা কালে আসামী ১। মোঃ মহাবুল হক (৫৫), পিতা- মোঃ বজলুল হক, সাং- কালিদাসপুর (উত্তরপাড়া), থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ২। মোঃ সাইদুর রহমান @ সাকের (৫৫), পিতা- মৃত হাজী মোফাজ্জেল মন্ডল, সাং- কামালপুর (চরপাড়া), থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ৩। মোঃ ইমাদুল হক @ একদুল (৫৫), পিতা- মৃত আবুল হোসেন, সাং- জহুরুলনগর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ৪। মোঃ সাগর রহমান (৩৬), পিতা- মোঃ আসাদুল হক, সাং- বুড়াপাড়া, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ৫। মোঃ সাইফুর রহমান (৪৪), পিতা- মৃত নুর মহাম্মদ বিশ্বাস, সাং- বলেশ্বরপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ৬। মোঃ আনোয়ার হোসেন মল্লিক (৪৫), পিতা- মৃত শাহাদৎ হোসেন মল্লিক, সাং- টাকপাড়া, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ৭। মোঃ আব্দুল ওহাব মাষ্টার (৫৮), পিতা- মৃত আওলাদ আলী মন্ডল, সাং- পাইকপাড়া (ঘোলদাড়ী), থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ৮। মোঃ মঈন উদ্দিন (৫৮), পিতা- মৃত জোয়াদ আলী মন্ডল, সাং- চরশ্রীরামপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ৯। মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা- মৃত আজিজুল হক, সাং- কয়রাডাঙ্গা (মাঝেরপাড়া), থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ১০। মোঃ তাহাজুদ্দি (৫০), পিতা- মৃত আইজুদ্দিন শেখ, সাং- নারায়নপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ১১। মোঃ নাকিব উদ্দিন আহম্মেদ (৪৭), পিতা- মৃত মতলেব, সাং-শ্রীরামপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাদের গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল হইতে ক) ০৮ টি টিনের তৈরী জর্দ্দার কৌটার হাত বোমা সাদৃশ্য বস্তু, যাহা কালো স্কচটেপ দ্বারা মোড়ানো, খ) ১০টি লোহার জালের কাঠি, যাহা বিস্ফোরক পদার্থের গন্ধযুক্ত, গ) ০৩ টুকরা টিনের তৈরী জর্দ্দার কৌটার বিস্ফোরিত বোমার অংশ বিশেষ। যাহা বিস্ফোরিত এবং বিস্ফোরক পদার্থের গন্ধযুক্ত, ঘ) ২২টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031