সেনবাগে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

সেনবাগে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

 

মো: ইসমাইল নোয়াখালী প্রতিনিধি

সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, নেতা-কর্মীদের মুক্তি ও রাজধানীতে মহাসমাবেশে হামলা,নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধ পালনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২ নভেম্বর,অবরোধের ৩য় দিন, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ছমিরমুন্সিরহাট বাজারে (নোয়াখালী-ফেনী মহাসড়ক) বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে।।

উক্ত বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। মিছিলটি ছমিরমুন্সিরহাট বাজার ঘুরে,সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031