নেত্রকোণায় জাতীয় যুব দিবস ২০২৩ পালিত

নেত্রকোণায় জাতীয় যুব দিবস ২০২৩ পালিত

 

মো: জুয়েল খান নেত্রকোণা প্রতিনিধি 

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নেত্রকোণায় পালিত হলো জাতীয় যুব দিবস ২০২৩।আজ বুধবার (১ নভেম্বর) পারলা সাকুয়া বাজারস্থ যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর জাতীয় যুব দিবসের আয়োজন করে।

জাতীয় যুব দিবসটি উপলক্ষে প্রথমে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও যুব উন্নয়ন অধিদপ্তরের পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ শুচনা করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।

যুব দিবসের আলোচনা সভাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহেদ পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, অরুনাভ দেবনাথসহ যুব ও নারী উদ্যোক্তারা।

অনুষ্ঠানে বক্তারা, যুব উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের আর্থসামাজিক ব্যবস্থার অভুতপুর্ব উন্নয়ন ও চাকরি নেয়া নয়, চাকরি দেয়ার মনমানসিকতা নিয়ে নিজেদেরকে আত্ন প্রতিষ্টিত করার উপর গুরুত্বারোপ করেন।

পরে, সফল উদ্যোক্তাদের মাঝে যুবঋনের চেক ও ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031