বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করল ওমান

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করল ওমান

 

বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা প্রদান বন্ধ করেছে ওমান। মঙ্গলবার (৩১ অক্টোবর) রয়্যাল ওমান পুলিশ (আরওপি) তথ্যসূত্রে জানা যায়, আজ থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে।

এর আগে প্রবাসীরা পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন। এ সুবিধা স্থগিত করেছে ওমান সরকার। এর ফলে তাঁদের দেশে ফিরে কর্মসংস্থান ভিসা নিয়ে আবার ওমানে ফিরতে হবে বলে জানা যায়।

আরওপি’র বিবৃতিতে বলা হয়েছে, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031