ব্রেকিং নিউজ
চুয়াডাঙ্গায় বিভিন্ন পূজামণ্ডপে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চুয়াডাঙ্গা

 

চুয়াডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে গতকাল রবিবার সন্ধ্যায়  শুভেচ্ছা বিনিময় করেন  চুয়াডাঙ্গার পুনাক সভানেত্রী ফরিদা ইয়াসমিন,  ও পুনাক, চুয়াডাঙ্গার অন্যান্য সদস্যবৃন্দ

এ সময় পুনাক সভানেত্রী পূজামণ্ডপে আগত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে উপহার সামগ্রী হিসেবে ফলের ঝুড়ি পৌঁছে দেন।

উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন  জোবাইদা আখতার, সাধারণ সম্পাদিকা, পুনাক, চুয়াডাঙ্গা, সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ, পুনাক, চুয়াডাঙ্গা, হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গাসহ অন্যান্য   সদস্যবৃন্দ।

সর্বশেষ খবর