যুবককে পিটিয়ে হত্যা ঘটনার প্রধান আসামী প্রেমিকা সুমি গ্রেফতার
Spread the love

যুবককে পিটিয়ে হত্যা ঘটনার প্রধান আসামী প্রেমিকা সুমি গ্রেফতার

 

মুকুল হোসেন

কুষ্টিয়ার কুমারখালীতে পরকীয়া ‘সম্পর্কের জেরে স্বপন আলী (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় পাঁচ ঘণ্টার মধ্যে গত(১৮ই অক্টোবার) বুধবার রাত নয়টার দিকে হত্যা ঘটনার প্রধান আসামী পলাতক প্রেমিকা সুমাইয়া আক্তার (সুমি)কে গ্রেফতার করেছে পুলিশ।

গত (১৮ই অক্টোবার) বুধবার বিকেলে যুবকের মা’ সাহেরা খাতুন বাদী হয়ে পরকীয়া প্রেমিকা সুমি সহ স্বামীসহ পাঁচজনকে আসামি করে কুমারখালী থানায় হত্যা মামলা করেন, এছাড়াও মামলায় আরো ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে গত বুধবার সকালে কুমারখালী পৌরসভার তে’বাড়িয়া জালাল মোড় এলাকার আসাদুর রহমান আসাদের বাড়ির উঠানে ওই যুবকের হাত ও পা ভাঙা, মাথার চুলকাটা ও রক্তাক্ত লাশ রেখে খিচুড়ি রান্না করছিল সুমি। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আকিবুল ইসলাম বলেন, অনৈতিক বা পরকিয়া
সম্পর্কের জেরে স্বপন আলী (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় গত বুধবার বিকেলে যুবকের মা সাহেরা খাতুন বাদী হয়ে পরকিয়া প্রেমিকা সুমি , তাঁর স্বামীসহ পাঁচজনকে আসামি করে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
(১৯ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031