হিজলায় মা ইলিশ রক্ষা অভিযান ২৫ জনকে গ্রেপ্তার
Spread the love

হিজলায় মা ইলিশ রক্ষা অভিযান ২৫ জনকে গ্রেপ্তার

 

১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর ২০২৩ (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে ১৮/১০/২৩ খ্রি. তারিখে
মেঘনা নদীতে উপজেলা টাস্কফোর্স কমিটি অভিযান পরিচালনা করে।

এতে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব এম এম পারভেজ। এছাড়া অভিযানে ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব শামীম আফ্রিদি। হিজলা থানার আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উপজেলা টাস্কফোর্স কমিটি এই অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ আহরণ করার সময় ২৫ জেলেকে হাতেনাতে আটক করা হয়। তাদেরকে মোবাইল কোর্টে সোপর্দ করা হয়েছে। মোবাইল কোর্ট আটককৃতদের ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুদীপ্ত কুমার সিংহ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031